Header Ads

প্রবাসীদের জানাই সম্মান, ও ভালোবাসা

প্রবাসী দের জানাই সম্মান, ও ভালোবাসা

খাদিজা আক্তার মুন্নী

মা-বাবা, ভাই-বোন  ও আপন মানুষ ছেড়ে হাজার বাঙালি পাড়ি দিচ্ছে নিজের দেশকে ছেড়ে বিদেশ।
এ দেশে বেশির ভাগ মানুষই গরীব। আর তাদের দারিদ্রতা মোছনের জন্য এ দেশের বহু অংশের মানুষ দেশ ছেড়ে বিদেশে রয়েছেন। প্রিয়জনের মুখে হাসি ফুটানোর জন্য তারা স্বীকার হচ্ছে বিদেশী সরকারের হুকুমের দাস।

তাদের কষ্টের উপার্জিত বৈদেশিক মুদ্রাই এদেশের মুখে হাশি ফুটাচ্ছেন, আয় হচ্ছে সরকারি ফ্রান্ট।
অথচ তাদের এই কষ্টের কোনই ভবিষ্যৎ নেই। প্রিয়জনের মুখে হাশি ফুটিয়ে অসুস্থ হয়ে পরে থাকলেও তাদের মাথার পাশে পাচ্ছে না কারও হাত। পাচ্ছে না প্রিয়জনের ভালবাসা । বঞ্চিত হচ্ছে দেশের সমস্ত সুযোগ-সুবিধা থেকে। পাচ্ছে না ভবিষ্যৎ তে আর কোন সরকারি ভাতা, পাচ্ছে না নিশ্চিত জীবন। অথচ তাদের টাকায় বাংলাদেশ সরকার হচ্ছে অর্থবহুল।
তাদের এই অনিশ্চিত জীবনে যদি কখনও সমাপ্তি ঘটে ,তখন থাকে না পরিবারকে দেওয়া মত কিছুই। আসে না পরিবার এর কাছে সরকারি কোন ভাতা। একদিকে পরিবার যেমন স্বজন হারা, অন্য দিকে ঝুঁকে পড়ে নানান সমস্যা। উপার্জনের যখন আর কেউ থাকে না দারিদ্রতা দরজার সামনে এসে দাঁড়ায়। তখন শুরু হয় শিশু শ্রম, বঞ্চিত হয় মৌলিক চাহিদা থেকে।
বাংলাদেশে বহু মাত্রায় প্রবাসী বাসিন্দা রয়েছে, এর মধ্যে বেশির ভাগই দেখা যায় গ্রাম অঞ্চল থেকে আশা , সহজ সরল মানুষ।

বিদেশে যাওয়ার এই সুযোগ অনেকটাই কাটিয়ে নিয়েছে দারিদ্রতাকে। প্রবাসী বাসিন্দারা এই দেশের অহংকার। দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তাদের কষ্ট কে সম্মান জানাই।


খাদিজা আক্তার মুন্নী

No comments

THANK YOU FOR YOUR COMMENT

Powered by Blogger.